ঢাকাMonday , 5 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল  ও এক দফার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ।

দেশ চ্যানেল
August 5, 2024 2:41 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে  প্রতিবাদ  মিছিল ও সমাবেশ করে।   এরপরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পদত্যাগের দাবীতে হাতে লাঠি ও পাইপ নিয়ে বিক্ষোভ মিছিল করে শত শত  শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতা করার প্রতিবাদে রোববার বেলা ১১ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরবাড়ি মোড়,শহিদ মিনার হয়ে বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড় থেকে হাইস্কুল মোড় ভায়া গালস্ স্কুল মোড় হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত প্রতিবাদ  সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর প্রমূখ ।  বেলা ১২ টায়  বালিজুড়ী হলি মিশন স্কুলের সামনে থেকে ব্র‍্যাক অফিস মোড় হয়ে উপজেলা মির্জা মোস্তফা চত্বর থেকে গাবেরগ্রাম মোড় হয়ে হাইস্কুল মোড়ের দিকে যায় সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে মিছিলে এক দফা এক দাবী শেখ হাসিনা’র পদত্যাগ, দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, নয় ছয় বুঝিনা গদি ছাড়ো হাসিনা ইত্যাদি স্লোগান দেয়। আন্দোলনের মিছিলটি  বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ের দিকে অগ্রসর হলে দলীয়নেতাকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে পিছিয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে বালিজুড়ী বাজারস্থ একটি ভবনে লাঠিসোটা নিয়ে ঢুকে পড়ে এবং নেতাকর্মীদের তোপের মুখে পড়লে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।   শিক্ষার্থীদের আংশিক  মিছিলটি হাইস্কুল মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা,সেখানে নেতাকর্মীরা লাঠি নিয়ে ধাওয়া করলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে দলীয় নেতাকর্মীদের উপর। পুনরায় ধাওয়া করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।  এ ঘটনায় উপজেলায় আওয়ামীলীগের কয়েকটি ফেস্টুন ভাংচুর করে শিক্ষার্থীরা।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি নূর মোহাম্মদ জানান একটি ভবনে লাঠিসোটা নিয়ে ঢুকে পড়ে এবং জনতার তোপের মুখে পড়লে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ৪৯ জন কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  তারা শিক্ষার্থী হলে অভিভাবকদের সাথে কথা বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST