মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের জামালপুরের মাদারগঞ্জে ঈদমেলার নাগরদোলায় উপরে আটকে পড়া ২৮ দর্শনার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। শনিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার ঈদ মেলায় অংশ নেওয়া নাগরদোলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে মিলন বাজারে সকাল ১০ টা থেকেই চলছিল মেলার বিভিন্ন স্টলের কার্যক্রম।

প্রথম দিকে দর্শনার্থী কম থাকলেও দুপুর থেকে বিকালের মধ্যে মেলায় অংশ নেওয়া প্রত্যেকটা দোকানের সামনে ক্রেতা সাধারণের ভিড় চোঁখে পড়ার মতো। বিনোদন উপভোগ করতে দর্শনার্থীরা নাগরদোলা,ওয়াটার প্লে, পুতুল নাচ সহ নানান ধরনের খেলনায় মেতে উঠছে। নাগরদোলা কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকেই নাগরদোলা ভালো চলছিল কোন সমস্যা ছিল না। হঠাৎ করে সন্ধার সময় নাগরদোলার চাকার পাশ থেকে আংশিক ভেঙে যায় এতে করে উপরে আটকে পড়ে দর্শনার্থীরা। মেলা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের চৌকস টিম কে খবর দিলে তারা এসে উপর থেকে দর্শনার্থীদের উদ্ধার করে। এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন জানান মিলন বাজারে ঈদ মেলায় সন্ধায় নাগরদোলা ভেঙে উপরে দর্শনার্থীরা আটকা পড়ে খবর পেয়ে টিমের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৮ জন দর্শনার্থীকে উদ্ধার করি।

