ঢাকাSunday , 3 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র নির্বাচনী উঠান বৈঠক জনসভায় রুপান্তর 

দেশ চ্যানেল
March 3, 2024 11:16 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন  মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র নির্বাচনী উঠান বৈঠক জনসভায় রুপান্তর হয়েছে। রোববার সকাল ৮ টায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সহ সভাপতি সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন এর উদ্যোগে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোপালপুর হানাফি ঈদগাঁহ মাঠ কানায় কানায় ভরে গিয়ে নির্বাচনী উঠান বৈঠক জনসভায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র ও যুবনেতা কলেজ ছাত্রলীগের জিএস রায়হান রহমতুল্ল্যাহ রিমু। সভাপতিত্ব করেন অত্র এলাকার মুরব্বী ব্যবসায়ী আলহাজ্ব আজিজুল হক আকন্দের সভাপতিত্বে

 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সরদার আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আকবর আলী, যুব মহিলা লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমি আক্তার মমতা, শহর যুবলীগের সভাপতি মাহাবুব হাসান মিনহাজ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোবারক হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ওয়ার্ড তাতীঁলীগের সভাপতি ফরিদুল ইসলাম। জনসভায় বক্তারা একবাক্যে তাদের প্রিয়নেতা প্রিয় ভাই রায়হান রহমতুল্ল্যাহ রিমু’কে সকলের মুল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন বলে অভিমত ব্যক্ত করেন এবং উপস্থিত প্রায় ২ হাজার ভোটার কর্মী সমর্থক হাত তুলে সমর্থন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST