মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
দূর্যোগ প্রস্তূূতিতে লড়বো’ তরুণের বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তূূতি দিবস র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মাদারগঞ্জের আয়োজনে উপজেলা চত্বরে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউএনও সুমন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন, টিম লিডার রইছ উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বিআরডিবি,মৎস্য সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে দূর্যোগ প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করান মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা।

