ঢাকাSaturday , 3 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ আটক।

দেশ চ্যানেল
August 3, 2024 12:45 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কোমারপাড়া মোমেনাবাদ এলাকার নিজ বাড়ী থেকে আটক করা হয়।  জানা গেছে জেলা ছাত্রদল নেতা মুরশেদ ঢাকা থেকে শুক্রবারের দিন বাড়ীতে আসেন এবং সন্ধায় নিজ বাড়ী থেকে  পুলিশ তাকে আটক করে।সে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন।

 

গত ২২ জুলাই/২৪ ইং তারিখে নাশকতার মামলা হয় এবং এ মামলায় জাহিদুল,মুকুল,কালাম ও মুরশেদসহ ৪ জন কে আটক করে পুলিশ।   এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান নাশকতা মামলায় এ পর্যন্ত ৪ জন কে আটক করা হয়,  এর মধ্যে গতকাল সন্ধায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক  মুরশেদ আলম কে আটক করার পর শুক্রবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST