ঢাকাSunday , 29 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক’ থানায় মামলা।

দেশ চ্যানেল
March 29, 2026 11:34 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের  মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী (১২) মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় নিজবাড়ীতে ধর্ষনের শিকার হয় প্রতিবন্ধী মেয়েটি।  এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত মাসুদ মেম্বারের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করে।  যার মামলা নং ১৬,তারিখ-২৯ মার্চ/২৬।
অভিযুক্ত মাসুদ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে শনিবার বিকালে বাড়ীতে পুরুষ মানুষ কেউ ছিল না যে যার কাজে ব্যস্ত ছিল। একজনের ছেলে ময়মনসিংহে পড়াশোনা করে রাস্তায় এগিয়ে দিতে গিয়েছে বাড়ীর মহিলারা’ এ সময় পান খাওয়ার কথা বলে ঘরে ঢুকে এবং ভিকটিমের মুখ চেঁপে ধরে ধর্ষণ করে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন।  অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে মেম্বার মাসুদুর রহমান ঐ বাড়ীর দিকে বেশি থাকে বিভিন্ন প্রয়োজনে তারা ডেকে নিয়ে যায়।  এরকম ঘটনা ঘটাইছে কি না আমরা যেহেতু দেখি নাই এ জন্য জানি ও না।  এখন কেউ বাড়ীতে নেই  ঘর বন্ধ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা  দায়ের করেছেন। ভিকটিম কে পরীক্ষার জন্য জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST