ঢাকাThursday , 2 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল চেয়ারম্যান-৯,ভাইস চেয়ারম্যান-৪, মহিলা-২ 

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ তৃতীয় ধাপে মাদারগঞ্জে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। সে উপলক্ষে ২ মে ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল অনলাইন পদ্ধতিতে হওয়ায় সকল প্রার্থী ও নেতাকর্মীদের উপজেলামুখি হতে হয়নি। তবে বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা চত্বরে প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন তাদের মধ্যে আকিল আহম্মদ, আতিকুর রহমান লেবু,আব্দুল্লাহ আল আমীন চাঁন, এ,কে,এম ফাহ্ রাবী, জয়নাল আবেদীন আয়না, ফারজানা, ওবায়দুর রহমান বেলাল, মোঃ ফরিদুল ইসলাম, রায়হান রহমতুল্ল্যাহ রিমু। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ নূরুল ইসলাম, মোঃ হেলালুর রহমান,মোহাম্মদ আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ডলি আক্তার ও লাইলী বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ মে বাছাই, ৬ – ৮ মে আপিল দায়ের, ৯ মে আপিল নিস্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST