ঢাকাSunday , 19 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’জামিন নামঞ্জুর।

দেশ চ্যানেল
April 19, 2026 4:56 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণকারীদের জামিনের জন্য আবেদন করলে ‘জামিন নামঞ্জুর করে আদালত।

রোববার সকালে মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি সহ এজাহার ভুক্ত  ৮ নেতাকর্মী  নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।   তারা হলেন মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (৫৫), গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল (৫৪), বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন (৩২), বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  রাশেদুল ইসলাম রতন(৪০),  পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজম ( ৪০) ও মাদারগঞ্জ শহর যুবলীগের সদস্য মামুন (২৮), আদারভিটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক  সামিউল ইসলাম মানিক (৩৬)।  ৩ টি নাশকতা মামলার এজহারভুক্ত ৮ আসামী আদালতে আত্মসমর্পণ করে।

উল্লেখ্য যে, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র শওকত আলী এজহারভুক্ত আসামী ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST