ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান 

দেশ চ্যানেল
February 1, 2024 3:38 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।  বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ আলম সরদার, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  আবু বক্কর সিদ্দিক,বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার, আব্দুন নুর লাল মাষ্টার, আব্দুস ছামাদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক।  এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ,  প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে বঙ্গবন্ধুর আর্দশ ও  মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।  সার্বিক সহযোগিতায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST