মাদারগঞ্জ মডেল থানায় যোগদান করলেন নতুন ওসি শাহীনুর আলম।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় যোগদান করলেন নতুন ওসি শাহীনুর আলম। বুধবার মাগরিব পর মাদারগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম শাহীন। তিনি শেরপুর জেলার শ্রীবদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নেরবাসিন্দা। প্রথম তিনি ২০০৬ সালে সাব ইন্সপেক্টর (এস আই) পদে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় যোগদান করেন। দীর্ঘ ৯ বছর সিআইডি তে ঢাকায় কর্মরত ছিলেন সেখান থেকে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে ২৩ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর দায়িত্বরত ওসি নূর মোহাম্মদ...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় যোগদান করলেন নতুন ওসি শাহীনুর আলম। বুধবার মাগরিব পর মাদারগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম শাহীন। তিনি শেরপুর জেলার শ্রীবদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নেরবাসিন্দা। প্রথম তিনি ২০০৬ সালে সাব ইন্সপেক্টর (এস আই) পদে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় যোগদান করেন। দীর্ঘ ৯ বছর সিআইডি তে ঢাকায় কর্মরত ছিলেন সেখান থেকে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে ২৩ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর দায়িত্বরত ওসি নূর মোহাম্মদ মাদারগঞ্জ থানা থেকে নতুন কর্মস্থল পিবিআই হেডকোয়ার্টার ঢাকায় যোগদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।