ঢাকাThursday , 15 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
February 15, 2024 6:27 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মাইগ্রেশন(MRSC) কো অডিনেটর জয়বনিক।
জয়বনিক বলেন,মাদারীপুর জেলা অভিবাসন প্রবল এলাকা।প্রতিবছর অনেক লোক বিভিন্ন দেশে পাড়ি জমান। প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। কিন্তু শ্রমিকদের অদক্ষতা ও অনিরাপদ উপায়ে বিদেশে গমনের মাধ্যমে তাদের কাঙ্খিত প্রত্যাশা পুরন হয় না। বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কারণে প্রতিনিয়ত অভিবাসীদের খালি হাতে দেশে ফিরে আসতে হয়। সঠক তথ্যের অভাব ও অসচেতনার কারনে তাদের খুব ক্ষতির সম্মুখীন হতে হয়। কেউ কেউ নির্যাতনে স্বীকার হয়ে ফিরতে হয় লাশ হয়ে।
নিরাপদ অভিবাসন,অভিবাসনের কারণ, বিশ্বব্যাপী শ্রম অভিবাসনের চিত্র, অভিবাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা,অনিয়মিত উপায়ে অভিবাসনের ঝুঁকি, পুনরেকত্রীকরণ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের বিভিন্ন সেবা ও কর্ম সম্পর্কে আলোচনা করা হয়। ইমপ্রভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা-২ ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক এর অর্থায়নে প্রকল্পটি সারাদেশে বাস্তবায়িত হচ্ছে।
এ সময় অত্র ইউনিয়নের ইউপি সদস্য,গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST