ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনি ও ডাসারে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

দেশ চ্যানেল
January 6, 2024 3:52 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ,
মাদাররপুর প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাদরীপুর-৩ আসনের কালকিনি ও ডাসার উপজেরার ৫টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরন ঘটিছে দুর্বৃত্তরা।
আজ শনিবার রাত আনুঃ ৮ টার দিকে এঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরনে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, আগামীকাল রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ব্যতিত সমস্ত সামগ্রী কেন্দ্রে পৌছিয়ে দেন প্রশাসন।
আজ শনিবার রাত আনুঃ ৮টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর উচ্চ বিদ্যালয়ে ২ টি,পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাঃ বিদ্যালয়ে ২টি,ডাসার উপজেলার গোপালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে ২টি,বীরমোহন উচ্চ বিদ্যালয় ২ টি ও ধ্বজী ভোট কেন্দ্র ২ টি রাতের আধারে ককটেল বিস্ফোরন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,বীরমোহন উচ্চ বিদ্যালয় ও ধ্বজী হামিদিয়া ফাজেল মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের খবর পাইনি তবে গোপালপুরের সরকারি প্রাঃ বিদ্যালয়ের ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি।
সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আমি খবর পেয়েছি,সেখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST