ঢাকাSaturday , 18 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন করেন এমপি খোকন।

দেশ চ্যানেল
April 18, 2026 11:10 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী খলিলের বাড়ির হইতে পাথুরিয়াপাড় বাচ্চু তালুকদারের বাড়ির নিকট পর্যন্ত খাল ও কালকিনি উপজেলার মধ্যচর জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রীজ হতে লতু খানের বাড়ি পর্যন্ত খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি আবার তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক ও মেহনতী মানুষের ভাগ্যে উন্নয়নের কর্মসূচি এই খাল খনন কর্মসূচি। আজকে কালকিনি উপজেলায় প্রথম একটি খালের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি এজন্য আজকের দিনটা আমাদের জন্য স্মরণের এবং আনন্দের।

খোকন তালুকদার আরো বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের পূর্বে ৩১ দফার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরা ফ্যামিলি কার্ড দেখেছি,কৃষক কার্ড দেখেছি,মসজিদের ইমামদের ভাতা দিতে দেখেছি, খেলোয়ারদের একটি প্রণোদনা দেওয়া হয়েছে, খাল খনন কর্মসূচি দেখেছি,ইনশাল্লাহ তার প্রতিশ্রুতি প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য সেটা কোন দল নাই কোন জাতিভেদ নাই কোন অঞ্চল নয় শুধু বাংলাদেশ তাই তার সেই স্লোগান সবার আগে বাংলাদেশ এবং সবার আগেই বাংলাদেশের উন্নয়ন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST