ঢাকাSaturday , 8 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ।

Link Copied!

সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি

মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। “সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় আজ (৮জুন) শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।।

উপস্থিত ছিলেন বিসিআইসি সারের ডিলার মোঃ এমরান খাঁন,সাংবাদিক,কৃষক কৃষাণী সহ অনেকেই।

 

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST