ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের ৫১৬টি কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

দেশ চ্যানেল
January 6, 2024 4:19 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের মোট ৫১৬টি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (৬ই জানুয়ারী) সকাল ১০টায় স্ব-স্ব উপজেলা থেকে আনুষ্ঠানিক ভাবে এসব নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন প্রত্যেক উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব রেহেনা আকতার বলেন, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ২৭টি কেন্দ্রে আজ রাতে নির্দিষ্ট সাব সেন্টারে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল বেলা সেখান থেকে ব্যালট পৌঁছে যাবে কেন্দ্রেগুলোতে।

উল্লেখ্যযে জেলার তিনটি আসনে ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১৬টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র পাঁচটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST