ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধন

দেশ চ্যানেল
December 10, 2023 11:40 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও পরিবার স্বজনদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসুচী বাস্তবায়নে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১০ই ডিসেম্বর) সকালে শহরের বান্দুটিয়া বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: জিয়াউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু’সহ ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মানববন্ধনে মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান বিএনপি নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST