ঢাকাWednesday , 5 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বৈদ্যুতিক মিটার দেওয়ার আশ্বাসে টাকা আত্মসাৎ।

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিচারাধীন হত্যা,অস্ত্র ও ছিনতাই মামলায় জামিনে থাকা আসামী মোঃ মনির হোসেনের বিরুদ্ধে।

অভিযুক্ত মোঃ মনির হোসেন (৩০) সদর উপজেলাধীন জাগীর ইউনিয়নের গাড়াকুল গ্রামের বদর উদ্দিন বদু ও পূণ্য বেগম দম্পত্যির ছেলে।

ভূক্তভূগী নুরুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, তার বসত বাড়ীতে নতুন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কথা বলে পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের কর্মচারী পরিচয়ে মনির হোসেন মিটার আবেদন ফি,ডিমান্ড নোট ও প্রাক্কলন ইস্যু বাবদ ছবি,জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,জমির দলিলের ফটোকপি ও তিন হাজার সাত শত (৩,৭০০) টাকা উপস্থিত প্রতিবেশীদের সম্মুখে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এলাকার দক্ষিণ মকিমপুর গ্রামের মৃত মকিম ফকিরের ছেলে নূর ইসলামের কাছ থেকে গ্রহণ করে তাৎক্ষণিক আর্থিং রড ও মিটার বোড লাগিয়ে পনের দিনের ভিতর বিদ্যুৎ সংযোগ দিতে আশ্বস্ত করে চলে যায় । টাকা নেয়ার এক মাস অতিবাহিত হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ না পেয়ে মনিরের সাথে যোগাযোগ করলে সে জানায় মিটার পাস হয়েছে,তার নাই,তার আাসলে সপ্তাহ খানেক পর লাইন লাগিয়ে দেয়া হবে । পরে নুরুল ইসলাম জানতে পারে মনির অফিসের কেউইনা,সে দালালি করে অফিসের নামে টাকা নিয়ে মিটার লাগানো,সরানো ও ওয়্যারিং এর কাজ করে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, মনিরতো কারেন্টেরই কাজ করে,অফিসের লোকজনের সাথে ভালো সম্পর্ক আছে।বাড়ি-ঘর ভাঙলে ওইতো মিটার সরায় আবার লাগায় ।বিভিন্ন জায়গায়ই মিটার নামিয়ে দিয়েছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত মনিরের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার মুঠোফোনে ব্যবহৃত ০১৭২৩-২৮২২১৩ নম্বরে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয়ে মিটার নামিয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার কথা জানতে চাইলে ফোন কেটে দেয় এবং পরবর্তিতে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেনি মনির।তবে তার স্ত্রী,মা ও বোন জানায় হয়ত অফিসে কোন সমস্যা হয়েছে,বলছে অফিসে তারও নাই,যার কারনে দেরি হচ্ছে।আমরা তারাতারিই মিটার লাগিয়ে দিতে বলুমনি ।

 

এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মানিকগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মোঃ রফিকুল ইসলাম জানান, ‘অফিসের পরিচয় দিয়ে কেউ টাকা নিলে তার জন্যতো অফিস দায়ী নয় ।তবে প্রমাণসহ অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST