ঢাকাSunday , 12 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আজম কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান মুক্তা  তৃতীয় বারের মত বাংলাদেশ স্কাউটসের জেলা রোভার কমিশনার নির্বাচিত

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা রোভার ত্রি বার্ষিক কাউন্সিল সভা – ২০২৪  অনুষ্ঠিত হয়েছে। শনিবার  স্কাউট ভবন জামালপুর এ বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা রোভার ত্রি বার্ষিক কাউন্সিল সভা – ২০২৪  অনুষ্ঠিত হয়।  সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা রোভার এর সভাপতি  মো: শফিউর রহমান।   বাংলাদেশ স্কাউটস এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক কোষাধ্যক্ষ মোঃ রাকিব উদ্দিন।

 

বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা রোভার ত্রি বার্ষিক কাউন্সিল সভায় কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধীতায় ৩য় বারের মত জেলা রোভার কমিশনার নির্বাচিত করা হয় মাদারগঞ্জের মির্জা আজম কলেজ এর অধ্যক্ষ এ.কে.এম মুস্তাফিজুর রহমান মুক্তা কে এবং  কমল কান্তি গোপ কে সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময়

 

বাংলাদেশ স্কাউটস এর জামালপুর   জেলার   কলেজ – মাদ্রাসা ও কারিগরি কলেজর  অধ্যক্ষ বৃন্দ  ও আর এস এল গন উপস্থিত ছিলেন।

 

মির্জা আজম কলেজ এর অধ্যক্ষ এ.কে.এম মুস্তাফিজুর রহমান মুক্তা  টানা তৃতীয় বারের মত জেলা রোভার কমিশনার নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST