ঢাকাMonday , 24 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ মহিলাকে পিটিয়ে আহত। 

দেশ চ্যানেল
June 24, 2024 4:44 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে বাবুল বেপারির বৃদ্ধ স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।২৩ জুন রোববার বিকালে চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ মহিলাকে মুমূর্ষু অবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাবুল বেপারির স্ত্রী জানান তাদের ছাগল প্রতিবেশী মোজাম্মেল হাওলাদারের বাগানে গিয়ে গাছ খেয়ে ফেলে। তিনি ছাগল ফিরিয়ে আনতে যান। ইতিমধ্যেই মোজাম্মেল হাওলাদার ও তার ছেলেদের সঙ্গে বাবুল বেপারির স্ত্রীর কথার কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মোজাম্মেল হাওলাদার ও দুই ছেলে মিলে বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

 

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন আহতের স্বামী মোঃ বাবুল বেপারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST