ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে পেয়াজের বাজার অস্থির দাম বাড়ছে লাফিয়ে।

দেশ চ্যানেল
December 10, 2023 12:35 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পরপরই দেশে পেঁয়াজের বাজারে রীতিমতো অস্থিরতা তৈরি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় এই পন্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অবস্থা এমন যে, সকালে এক দাম বিকেলে আরেক দাম। এ অবস্থায় ভোগান্তিতে পড়ছে ভোক্তারা। বাজারের এই অস্থিরতায় অনেকে আবার একসঙ্গে বেশি পরিমানে পেঁয়াজ কিনতে গিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলছে।

আজ( ১০ ডিসেম্বর) রবিবার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর, উলানিয়া বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৩০ টাকা থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হতে দেখা গেছে। এমনি এক এক দোকানে এক এক দামেও বিক্রি করতে দেখা গেছে, যা ২ দিন আগেও মানভেদে ১০০ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

অর্থাৎ দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০০ টাকার বেশি বেড়েছে। এদিকে পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান তারা।

এদিকে ক্রেতাদের দাবি, ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খরবে স্থানীয় অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। পেয়াজের বাড়তি দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় লোকজন জানান, মেহেন্দিগঞ্জে বাজার মনিটরিং করার জন্য নেই কোন ভোক্তা অধিকারের কার্যকরী পদক্ষেপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST