ঢাকাSunday , 14 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে মৎস সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন।

দেশ চ্যানেল
January 14, 2024 11:39 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিযঃ

মৎস্য সম্পদ ধংসকারী অবৈধজাল নির্মূল, জাটকা ও ছোট মাছ সংরক্ষণে মেহেন্দিগঞ্জের কালাবদর, মেঘনা, গজারিয়া, নদীতে চলছে বিশেষ কম্বিং অপারেশন। আজ( ১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেনের নেতৃত্বে দিনব্যাপী নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২ মাস ব্যাপী কালাবদর, মেঘনা, গজারিয়া নদী থেকে নিষিদ্ধ জাল মুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তা। এর মাধ্যমে ইলিশসহ সকল প্রজাতির মাছের উৎপাদন বাড়বে আর জেলেদের ভাগ্যের উন্নয়ন হবে বলে মনে করছেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা।

মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, উপকূলের নদ-নদীর মাছ ধংসকারী নিষিদ্ধ বেহুন্দী জাল, খুটি জাল, কারেন্ট জাল, মশারি জাল, পাইজালসহ অবৈধ জাল অপসারণে ৪ জানুয়ারি থেকে সারাদেশে বিশেষ কম্বিং শুরু করেছি আমরা।

মেহেন্দিগঞ্জ উপজেলার জেলে আবু মাঝি জানান, নদীতে মাছের উৎপাদন বাড়াতে এ অভিযান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইলিশ রক্ষায় অধিক ভূমিকা রাখছে। মেহেন্দিগঞ্জের কালাবদর, মেঘনা, গজারিয়া নদীতে ইলিশ সম্পদ বাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের মৎস্য স্যার। স্যার আমাদের বড় ফাঁসের জাল ব্যবহার করতে বলেছে, তার কথামতো আমরা বড় ফাঁসের জাল ব্যবহার করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST