ঢাকাThursday , 11 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্র শুভ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। 

দেশ চ্যানেল
July 11, 2024 3:43 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জের স্কুল ছাত্র শুভ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ এর নবম শ্রেণির ছাত্র ওমর ফারুক শুভ খন্দকারকে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সহপাঠীরা। আজ

(১১জুলাই ) বৃহস্পতিবার সকাল ১০ লেঙ্গুটিয়া মুসলিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুলের সামনে রাস্তার দু’পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয় ।

 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লেঙ্গুটিয়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মহিউদ্দিন, সহকারী শিক্ষক, সহপাঠী শিক্ষার্থীরা। এসময় বক্তব্যে তারা বলেন লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ এর (৯ম) শ্রেণির ছাত্র শুভ খন্দকারকে গত ২জুন সকালে সুকৌশলে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বেতুয়া লঞ্চঘাটে নিয়ে রাত আনুমানিক ৩টার সময় পরিকল্পিতভাবে হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয় তার বন্ধুরা। সে লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ এর (৯ম) শ্রেণির ছাত্র।

শুভকে হত্যা করে জুয়েল চৌকিদারের ছেলে আহাদ চৌকিদার, মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর ওয়ার্ডের বাদল পালোয়ান এর ছেলে ইসমাইল, বাছেদ রাড়ীর ছেলে হাসিব, উত্তর উলানিয়া ইউনিয়নের আঃ মজিদ রাড়ীর ছেলে জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া বাজারের ভাঙ্গারি মালের ব্যবসায়ী মাইদুল ইসলাম।

আমরা হত্যাকারীদের ফাঁসি দাবী করছি। একই দিনে শুভ হত্যার প্রতিবাদে আরেকটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাঝির নেতৃত্বে লেঙ্গুটিয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনেও খুনিদের ফাঁসি দাবী করা হয়। প্রসঙ্গত জাঙ্গালিয়া ইউনিয়নের ইব্রাহিম খন্দকার এর ছেলে ওমর ফারুক শুভ খন্দকার গত (২জুন) ২০২৪ ইং তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার এক সপ্তাহ পর (৯জুন) তিনি মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। কয়েকদিনের মধ্যেই ঘটনার লোমহর্ষক রহস্য উদঘাটন করেন পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST