ঢাকাThursday , 6 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন অভিযোজনে যুব নেটওয়ার্কসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের আয়োজনে ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট এর আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজনে স্থানীয় যুব নেটওয়ার্কসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার( ৬ জুন)সকাল ১০ টায় মোরেলগঞ্জ থানা সংলগ্ন মিম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ

কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,বাগেরহাট ইউনিট লেভেল অফিসার, মো: হান্নান, প্রোগ্রাম অফিসার মো: সুলতান মাহমুদ,

এসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার, সাদিদ হোসেন শাওন প্রোগ্রাম এসোসিয়েট, মুসাদ্দিক বিল্লাহ তামিম

ও সোনিয়া আক্তার।এছাড়াও সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এন.জি.ও)ব্রাক এরিয়া ম্যানেজার, মো:ওসমান গনী, সিসিডিবি, মোরেলগঞ্জ কো-অর্ডিনেটর, আবুল কালাম আজাদ,কোডেক, ট্যাকনিকাল অফিসার,মো:দেলোয়ার হোসেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট, ইউনিয়ন কো-অর্ডিনেটর, মো: মেহেদী হাসান সোহাগ উপস্থিত ছিলেন।মতবিনিময় এই কর্মশালা সভায় উপজেলার বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন থেকে আসা তরুন লিডাররা নিজ নিজ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর সুরক্ষা বিষয়ে নিজেদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।এতে বক্তব্য রাখেন, বিডি ক্লিন -মোড়েলগঞ্জ এর কো-অর্ডিনেটর আইটি আ্যন্ড মিডিয়া বিভাগের সাইফুল্লাহ জিহাদ, সিপিপি,মোরেলগঞ্জ উপজেলা টিম লিডার, খান আব্দুল্লাহ নূর, মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা, খ শাখার সভাপতি,মো: নাজমুল তালুকদার, ইয়ুথনেট সদস্য, সোহাগ খান,সুন্দরবন একতা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদারসহ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজের রোভার স্কাউট গ্রুপ ও রোভার মেট, নাজমুল হোসাইন তামিম।এছাড়াও বাংলাদেশ রেড ক্রোস ও রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্বব্যাপী কার্যক্রম ও ইতিহাস তুলে ধরে সভায় বিশেষ বক্তব্য রাখেন বাগেরহাট ইউনিট লেভেল অফিসার,মো: হান্নান।তিনি আরও বলেন,জলবায়ু সহনশীল এবং সমতার বাংলাদেশ গড়ার লক্ষে তরুণদের কথা মূল্যায়ন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যাপকভাবে তরুণদের জলবায়ু সুরক্ষায় সম্পৃক্ত করছে এছাড়াও তরুনরা জলবায়ুর নেতিবাচক প্রভাব এড়াতে নিজেদের বর্তমান ও ভবিষ্যতের সুরক্ষায় তারা কিভাবে কাজ করবে তার সোস্যাল এ্যাকশন প্লান প্রনয়ন করে তা বাস্তবায়ন করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় তরুনদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুন নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সোস্যাল এ্যাকশন প্লান বাস্তবায়ন করে উপকূলীয় অঞ্চলের বিপদাপন্ন মানুষদের অভিযোজন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট প্রনয়ন করেছে।এতে মোরেলগঞ্জ উপজেলার প্রায় কয়েক শতাধিক তরুন লিডার যুক্ত হয়ে বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন প্রভাব মোকাবেলায় কাজ করে চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST