ঢাকাSunday , 12 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিশ্ব মা দিবস উদযাপিত।

দেশ চ্যানেল
May 12, 2024 12:58 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে রবিবার (১২ মে) নানা কর্মসূচীতে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, মা সমাবেশ ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পরিসংখ্যান কর্মকর্তা, তথ্য আপা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST