ঢাকাFriday , 5 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সেতুর নাট খুলতে গিয়ে জনতার হাতে আটক ২ যুবক।

দেশ চ্যানেল
July 5, 2024 10:26 am
Link Copied!

 রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে সেতুর নাট চুরি করার সময় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

যমুনেশ্বরীর নদীর তারাগঞ্জের বরাতি সেতুতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাদপুর গ্রামের একরামুল হকের ছেলে মাইদুল ইসলাম (৩৬) ও আব্দুল মজিদের ছেলে রুবেল হোসেন (৩৮)।

প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে পুলিশ জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরীর নদীর বরাতি সেতুর উপর দিয়ে রংপুর বিভাগের ৮ জেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করে। পুরোনো সেতুটি বিকল হলে জাইকার অর্থায়নে ২০২১ সালে সেখানে নতুন সেতু নির্মাণ করা হয়। এই সেতুর পাশে থাকা পুরো সেতুটিতে কৃষকেরা ধান, ভুট্টাসহ ফসল শুকান। পুরোনো সেতুতে রাখা ধান, ভুট্টা টাকার বিনিময়ে পাহারা দেন সেতুঘেঁষা গ্রামের বাসিন্দা কাছু মামুদ ও মকবুল হোসেন।

রাত ১১টার দিকে তারা দুজন নতুন সেতুতে নাট খোলার শব্দ পান। তখন গ্রামবাসীকে বিষয়টি জানালে লোকজন ধাওয়া করে ওই দুই যুবককে আটক করেন। বিষয়টি থানা পুলিশকে জানান।

 

এদিকে, দুই ঘণ্টায়ও ঘটনাস্থলে পুলিশ না আসায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।

পরে রাত দেড়টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে আটক দুই যুবককে জনতার কাছ থেকে থানায় নিয়ে যান।

বালাবাড়ি গ্রামের মকবুল হোসেন বলেন, “রাত ১১টায় চোর ধরি থানা পুলিশ, ৯৯৯ এ খবর দিছি। রাত ১টাও পুলিশ আসবে আসবে করি আইসে নাই। বাধ্য হয়া গ্রামের লোকজন সড়কে দাঁড়াছিল।“

 

তিনি বলেন, “পদ্মা সেতুর একটা নাট খোলার জন্য দেশে কী হয়া গেইছে সবাই জানে। আমাদের বরাতি ব্রিরিজ আমাদের কাছে দেশের বড় সম্পদ। সেই ব্রিরিজের নাট খুলে নড়বড়া বানাওছে, পুলিশের হুঁশ নাই।”

তারাগঞ্জ থানা পুলিশের ওসি ছিদ্দিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা করা হয়েছে। ১১টি নাট ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST