ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রড বোঝাই ট্রাক ছিনতাই, চালকের লাশ মিলল নদীতে, রড মিলল মাসুদের দোকানে |

দেশ চ্যানেল
April 25, 2024 11:08 am
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দর থেকে রড নিয়ে বাউফলে আসার পথে ট্রাক ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনার তিনদিন পর তেঁতুলিয়া নদী থেকে চালকের হাত পা বাধা লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে বাকেরগঞ্জ থেকে ট্রাক ও বাউফলের দাশপাড়া এলাকায় মাসুদ নামে ব্যবসায়ীর গুদাম থেকে ছিনতাই হওয়া রড উদ্ধার করে পুলিশ।

 

মঙ্গলবার রাত ১১টার দিকে দাশপাড়া বাস স্ট্যান্ড এলাকায় মাসুদ চৌকিদারের মালিকানাধীন একতা এন্টারপ্রাইজ নামে রড সিমেন্টের দোকানের গুদাম থেকে ৮টন রড উদ্ধার করে পুলিশ। একই সাথে দোকানের তিন কর্মচারীকেও আটক করা হয়।

 

 

ট্রাক মালিক ও পুলিশ সূত্রে জানা যায়,  গত ১৭এপ্রিল চট্টগ্রাম থেকে ১৩ মেট্রিক টন রড নিয়ে ঢাকা মেট্রো ঠ- ১৬৫১৩৮ নম্বরের একটি  ট্রাক বাউফলের কালিশুরী বাজারের খাঁন ট্রেডার্সের উদ্দেশে ছেড়ে আসে। যথাসময়ে ট্রাকটি নির্ধারিত স্থানে না পৌঁছালে বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেন ট্রাক মালিক। ১৯ এপ্রিল চট্টগ্রাম বন্দর থানায় সাধারন ডায়েরি করেন রড প্রস্তুতকারক কোম্পানী একে স্টিল। ওই ট্রাক থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী এলাকায় রড আনলোড করা হয়েছে খবর পায় পুলিশ। ২০ এপ্রিল রনগোপালদী এলাকায় তেঁতুলিয়া নদীর পাতারচর নামক জায়গা থেকে হাত-পা বাধা এক ব্যক্তির লাশ উদ্ধার করে দশমিনা নৌ পুলিশ। ওই লাশ ট্রাক চালক আল-আমিনের বলে নিশ্চিত করেন ট্রাকমালিক সবুজ। ট্রাক চালক আল-আমিন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আনন্দবাজার এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করছিল বলে ট্রাক মালিক জানান। এদিকে গতকাল বুধবার পর্যন্ত হেলপার হাসানের খোঁজ মেলেনি। তার বাড়ি বরিশালের উলানিয়া এলাকায়। এঘটনায় ২১ এপ্রিল দশমিনা থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের করেন ট্রাক  মালিক সবুজ।

 

ঘটনার রহস্য উদঘটনে মাঠে কাজ শুরু করে পুলিশ। পরিত্যাক্ত অবস্থায় বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারের পাশে বাহাদুরপুর গরুরহাট এলাকা থেকে খালি ট্রাক উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে (২৩ এপ্রিল) বাউফলের দাশপাড়া বাস স্ট্যান্ড এলাকায় বাউফল ও দশমিনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একতা এন্টারপ্রাইজের গুদাম থেকে ছিনতাই হওয়া ৮টন ৩শ কেজি রড উদ্ধার করে। এঘটনায় একতা এন্টারপ্রাইজের দিলিপ (৫০), নান্নু (৪৫) এবং শাহাদুল (৪০) নামের তিন কর্মচারী এবং দশমিনা উপজেলার মজিবর নামের এক ঠিকাদারকে আটক করা হয়েছে।

 

দশমিনার ঠিকাদার মজিবর মাষ্টারের থেকে ওই রড ক্রয় করেছেন বলে একতা এন্টার প্রাইজের মালিক মাসুদ চৌকিদার স্বীকার করেছেন।

 

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি দশমিনা থানার। রড উদ্ধারের সময় আমরা সহযোগীতা করছি মাত্র। এর বাইরে আর কিছুই বলতে পারছি না।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম মজুমদার জানান,  ট্রাকের হেল্পার হাসান এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার এবং  চালক হত্যা ও ছিনতাইর সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ প্রসঙ্গে পটুয়াখালীর পুলিশ সুপার মাে. সাইদুল ইসলাম বলেন, মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। তদন্তে যারা অপরাধী প্রমানিত হবে তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST