ঢাকাFriday , 17 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে “কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ”

দেশ চ্যানেল
May 17, 2024 12:34 pm
Link Copied!

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন “রাজশাহীতে আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সেকারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

শুক্রবার ২০২৪ ইং (১৭ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আম বাগান পরিদর্শন ও চাষির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে
এসময় কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া, বেলারুল, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি।

তিনি জানান, আম রপ্তানির জন্য ২৫০-৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে।

এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলের ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST