রামপালে ব্যবসায়ীদের সাথে ওসির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়।।
হারুন শেখ রামপাল প্রতিনিধি।। রামপালের বড়কাটালী বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দে সাথে রামপাল থানার ওসির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় এসভা অনুষ্ঠিত হয়, সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাইবার নিরাপত্তা সম্পর্কে সবার সতর্ক থাকতে হবে। রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান, যে কোন সমস্যায় থানার সহায়তা দিতে তিনি, বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যাক্ত করেন । মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম দারা, হাওলাদার জাহাঙ্গীর আলম, পেড়িখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল...
হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
রামপালের বড়কাটালী বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দে সাথে রামপাল থানার ওসির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় এসভা অনুষ্ঠিত হয়, সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাইবার নিরাপত্তা সম্পর্কে সবার সতর্ক থাকতে হবে। রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান, যে কোন সমস্যায় থানার সহায়তা দিতে তিনি, বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যাক্ত করেন ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম দারা, হাওলাদার জাহাঙ্গীর আলম, পেড়িখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির কচি সহ বড়কাটালী বাজারের ব্যাবসায়ী বৃন্দ ।
এ সময় বড়কাটালী ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক বৃন্দ, ইউপি সদস্য, পুলিশের অন্যান্য সদস্যরা, সাংবাদিক, জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।