ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান।

দেশ চ্যানেল
June 28, 2024 11:31 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

উপকূলীয় অঞ্চল রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ব্র্যাক ইউপিজি সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় রামপাল উপজেল শাখা অফিসে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রমজান আলী।

 

ব্র্যাক আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর সহায়তায় ২৫ জন উপকারভোগীকে খাবার সহায়তা বাবদ ২ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা, ৫৩ জন সমন্বিত ধান, মাছ ও সবজির জন্য ৬ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১৮ হাজার টাকা, স্বাস্থ্যসম্মত ল্যাটিন মেরামতের জন্য ৪৫ জনকে ১৫ শত টাকা করে মোট ৬৭ হাজার ৫ শত টাকা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপনের জন্য ১৫ জনকে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা, বসতি ঘর মেরামতের জন্য ৮ জনকে ৬ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মাঝে সর্বমোট ৫ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকার সামগ্রী বিতরন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক রামপাল অফিসের প্রগতি সিও বাদল সরকার, বিশ্বজিত কুমার, প্রেসক্লাব রামপালের সাধারন সম্পাদক সুজন মজুমদার, ইউপিজি শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ব্যানার্জী, শাখা হিসাব কর্মকর্তা রবিন্দ্র নাথ মৃধা, ইউপিজি কর্মী উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস, জুলেখা পারভীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST