ঢাকাSaturday , 24 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে অ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 24, 2024 5:37 pm
Link Copied!

আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিখঃ ২৪/০২/২৪ শনিবার সকাল ১১:০০টায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারুণ্যের প্রদীপ মাননীয় সংসদ সদস্য অ্যাড.বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয় ( ২৮ কুড়িগ্রাম ৪),আসন।

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ রিয়াজুল হক। এরপর মাননীয় সংসদ সদস্য অ্যাড.বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয়কে ফুলের তোড়া ও ক্রেস্ট হাতে তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজনেঃ বেসরকারি শিক্ষক ফোরাম রৌমারী উপজেলা।

সংবর্ধনার জবাবে বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয় বলেন, আমি আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দিত। বেসরকারি শিক্ষক ফোরামের সবাইকে এ জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি বিশ্বে তাক লাগিয়েছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন সামনের কাতারে। দেশপ্রেম ও বদলে দেওয়ার মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। আমরা যদি আমাদের চিন্তা–চেতনাকে আরও প্রসারিত করি তাহলে আমাদের দেশ আরও অনেক উন্নত হবে। এ জন্য তিনি সকলকে স্বাধীনতার চেতনায় সমুন্নত থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুস সামাদ খান সহকারি অধ্যাপক।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, ফরহাদ আলী অধ্যক্ষ চর শৌলমারী ডিগ্রী কলেজ, রফিকুল ইসলাম জাদুরচর ডিগ্রী কলেজ, মোস্তাফিজুর রহমান বাইকামারী উচ্চ বিদ্যালয়, আমিনুল ইসলাম সোনাপুর উচ্চ বিদ্যালয়, সাইফুল ইসলাম দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষক ফোরাম,

 

সভাটি সঞ্চালনা করেন আখতারুজ্জামান অধ্যক্ষ

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাই অধ্যক্ষ দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজ , জনাব শহিদুল ইসলাম রৌবাড়ি বালিকা মাদ্রাসা, খলিলুর রহমান প্রধান শিক্ষক চর শৌলমারী বিদ্যালয়, আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়, মাওলানা মোকাদ্দেস আলী অধ্যক্ষ রৌমারী কেরামতিয়া মাদ্রাসা,।

বক্তারা বক্তব্যে বলেনঃ অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে। প্রতিষ্ঠান গুলো ধরে রেখেছি এই কষ্ট থেকে পরিত্রাণ চাই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মতো সুযোগ-সুবিধা, চিকিৎসা ভাতাসহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST