ঢাকাMonday , 8 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ,নারী পুরুষ সহ অর্ধশতাধিক আহত। 

দেশ চ্যানেল
December 8, 2025 2:41 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী পুরুষ সহ অনন্ত অর্ধশতাধিক আহত হয়েছে।

সোমবার ৮ (ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,লাখাই উপজেলার ধলেশ্বরীর খাইঞ্জা বিল কে কেন্দ্র করে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের লোকজন ও স্থানীয় হারিছ মিয়ার লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল এবং উক্ত জলমহাল নিয়ে ইতিপূর্বেও একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে।

৮ ডিসেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাই টাউনশিপ এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোন সময় উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ঘটতে পারে বলে একাধিক সূত্রে জানা যায়।

এবিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে স্হানীয় ও সেনা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST