ঢাকাSunday , 11 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ৩ শিক্ষার্থীর নামে ব্রিজের নামকরণের দাবিতে স্মারকলিপি।

দেশ চ্যানেল
August 11, 2024 3:32 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাখাই উপজেলার ৩ শিক্ষার্থীর নামে তিনটি ব্রিজ নামকরণের দাবি জানিয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন  প্রজন্মের প্রতিধ্বনি লাখাই নামক একটি সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।

১১ আগস্ট রবিবার দুপুরে স্মারকলিপি  প্রদান করেন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপদেষ্টা নাজমুল হক কামাল মাষ্টার, হেলাল আরেফিন শুভ,জাকির মিয়া ও জয়নাল হক প্রমূখ।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়,লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের কালাউক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির প্রাক্তন শিক্ষার্থী মামুন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়

কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ কালীন সময় অতিরিক্ত তাপমাত্রার জেরে হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন, অপর দিকে  কামালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী মোনায়েল আহমেদ নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন এবং মুড়িয়াউক গ্রামের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ঢাকায় আদাবর এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারায়। তাদের আত্মত্যাগ কে স্মরণীয় করে রাখতে কালাউক উপজেলা ব্রিজ, চিকনপুর ব্রিজ, কালিয়াদারা ব্রিজ তাদের নামে নামকরণ করার দাবী জানান।

 

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান,এবিষয়ে আমার কাছে  প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দরা আমার নিকট একটি স্বারক লিপি দিয়েছে।আগামী উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST