সুমন আহমেদ বিজয়ঃ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। ১২ সেপ্টেম্বর রোজ সোমবার ২০২২-২০২৩ অর্থ বছরের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। এসময় মোড়াকরি ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতাপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল,নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর, ইউপির সদস্য, মহিলা সদস্য বৃন্দ,ইউনিয়ন পরিষদ সচিব রঞ্জন দাস, হিসাব সহকারী বিশ্বজিৎ দাস ও ইউনিয়ন পরিষদের কর্মচারী বৃন্দ। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও...
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
১২ সেপ্টেম্বর রোজ সোমবার ২০২২-২০২৩ অর্থ বছরের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
এসময় মোড়াকরি ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতাপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল,নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর, ইউপির সদস্য, মহিলা সদস্য বৃন্দ,ইউনিয়ন পরিষদ সচিব রঞ্জন দাস, হিসাব সহকারী বিশ্বজিৎ দাস ও ইউনিয়ন পরিষদের কর্মচারী বৃন্দ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব কে তাদের ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা ও ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।