ঢাকাMonday , 26 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর।

দেশ চ্যানেল
October 26, 2026 9:35 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অপ্রাপ্ত বয়স্ক এক ছেলে ও এক মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে তাদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে ২০১৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান মোতাবেক অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত মেয়েটির বাবা, পেশায় ভ্যান চালক, তার মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মেয়ের সম্মান রক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ায় লোহাগড়া থানার ওসি এবং ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বলেন, “অপ্রাপ্ত বয়স্কদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো প্রকার মামলা বা হয়রানি নয়, আমরা চেয়েছি শিশু দুটির ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভায় পরিবার অঙ্গীকার করেন প্রাপ্ত বয়স হলে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দিবেন বলে আশ্বস্ত করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা রোধে আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
এই মানবিক কাজের জন্য স্থানীয়দের মাঝে ইউএনও ও ওসির ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST