ঢাকাWednesday , 18 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার।

দেশ চ্যানেল
March 18, 2026 11:37 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপালের বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনায়  রফিক নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গরুচোর রফিক উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে রফিক।

গত ১৪ই মার্চ শনিবার আনুমানিক রাত সাড়ে ১০টার সময় গোপালের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার করে। এসময় গোপালের বাড়ির চিৎকারের শব্দ শুনে ঐ গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষনা দেন  এরপর গ্রামবাসী ছুটে এসে চোরচক্রকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।এসময় গ্রামবাসী একটি গরু উদ্ধার করতে সক্ষম হয়। সুত্রে জানাগেছে পরে আরো দুটি গরুও উদ্ধার হয়েছে বলেও জানাগেছে।

গোয়াল ঘরে চুরির সময়ের  সিসি ক্যামেরার একটি  ভিডিও ফুটেজ প্রকাশ হয়  ঐ ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালাচ্ছে  ঐ মুহুর্তে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের কয়েকজন সদস্য।

এলাকাবাসী সুত্রে জানাগেছে গরুচোর রফিকুল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের, ইউনিয়ন বিএনপির সভাপতির একান্ত সহযোগী। উল্লেখিত ঘটনায় সারুলিয়া গ্রামের গোপাল দত্ত বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা রজু করেন যার নং-১৪(৩)২৬ পুলিশ সুত্রে জানাগেছে গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া এস আই তারেকের নেতৃত্বে লোহাগড়া থানার পুলিশের একটি চৌকস দল ১৮ তারিখ বুধবার আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে গরুচুরির চক্রের প্রধান হোতা রফিকুলকে সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান সাংবাদিকদের বলেন..সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৮ই মার্চ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST