ঢাকাSaturday , 7 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ  আহত ১৫-

দেশ চ্যানেল
March 7, 2026 9:30 am
Link Copied!

জেলা  প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেসিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র  ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, ইউপি সদস্য জিরু গাজী( ৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১),  ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস( ৪৪)তবিবর মৃধা (৬৫) গ্রামঃ আমাদা।

আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।  এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST