ঢাকাSaturday , 28 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নিখোঁজের ২ দিন পর  মধুমতি নদীতে মিলল তাসমিয়ার ভাষমান লাশ।

দেশ চ্যানেল
March 28, 2026 2:34 pm
Link Copied!

জেলা প্রতিনিধি  নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা মংগলহাটা গ্রামে চাচির বাড়িতে ঈদে বেড়াতে এসে মধুমতি নদীর চরে ঘুরতে যেয়ে নদীতে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামের এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় মধুমতি নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এলাবাসী সুত্রে জানাগেছে তাসমিয়া যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। ঈদ উপলক্ষে সে তার চাচি রেশমার সঙ্গে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে চাচীর বাবার বাড়িতে বেড়াতে আসে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে তাসমিয়া তার স্বজনদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিরচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নামার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও তাসমিয়ার খোঁজ মেলেনি। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে নদীর তীরেই তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST