ঢাকাFriday , 22 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরনকালে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

দেশ চ্যানেল
December 22, 2023 9:07 am
Link Copied!

জেলা প্রতিনিধি : ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বাঁধা দেওয়ায়
শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনিকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রনিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ( ২২ ডিসেম্বর) সকালে মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সাবলু মোল্লা, লায়ন, সালাউদ্দিন, তানভীরসহ ২০/২৫ জন বিএনপি’র কর্মী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদেরকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপির কর্মীরা রনিকে কিল, ঘুসি, চড়, থাপ্পড় মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রনির খবর শুনে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও লোহাগড়া উপজেলার যুবলীগ সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওমীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না,শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কেরামত মোল্যা প্রমুখ আহত রনিকে হাসপাতালে দেখতে যান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘ এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST