ঢাকাMonday , 26 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ভোক্তা অধিকারের মোবাইল কোর্ট ৪ খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা।

দেশ চ্যানেল
October 26, 2026 9:39 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ৪টি খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, লক্ষীপাশা বাজার এলাকার খাবারের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অভিযোগ ছিল। অভিযানে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মী  সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST