ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ‘মাশরাফি’

দেশ চ্যানেল
December 25, 2023 11:23 am
Link Copied!

জেলা প্রতিনিধিঃ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, খুলনা মেডিকেল হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে ৪ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।

উদ্বোধনের পূর্বে মাশরাফি বিন মূর্তজা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং নিজেই প্রথম চিকিৎসা নিয়ে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। তিনি উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে মিলে ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিবেন। আমাকে যদি ভোট নাও দেন তবুও ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট প্রদান করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ সদর উদ্দিন শামিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাসেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ রুবেলসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST