জেলাi প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় সমাজ সেবা অধিদপ্তর কতৃক সরকার ঘোষিত জটিল ৫ রোগে আক্রান্ত রোগীদের আনুষ্ঠানিক ভাবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
১৫ জুলাই সোমবার সকালে লোহাগড়া উপজেলা হলরুমে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরল ইসলামের সভাপতিত্বে ৯২ জন দুআরোগ্য রোগে আক্রান্ত ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস,ষ্টোক প্যারালাইজড ও থ্যালাসিমিয়া রোগীদের মাঝে ৫০ হাজার চেক বিতরণ করেন। সর্বমোট লোহাগড়া উপজেলায় ৪৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন নড়াইল জেলার সমাজ সেবা অধিদপ্তরের ডিপুটি ডিরেক্টর রতন কুমার হালদার, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোম,লোহাগড়া পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, লোহগড়া থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর মোঃ মেহেদী হসসান হুইপ মাশরাফি বিন মর্তুজার ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন,বীর মুক্তি যোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোহাগড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামীম রেজা।
অনুষ্ঠানে বক্তরা বলেন আমাদের মাননীয় এম পি মহোদয়ের প্রচেষ্টায় ৯২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার এই চেক প্রদান করতে পেরেছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কঠিন রোগে আক্রান্ত মানুষের জন্য এ কাজটি করেছেন।

