ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরের নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল I

দেশ চ্যানেল
September 1, 2024 12:17 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরের নিঃশর্তে মুক্তির দাবীতে লোহাগড়া বিএনপি ও অংগসংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

১ লা সেপ্টম্বর রবিবার বেলা ১১ টায় লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় লোহাগড়া বিএনপির উদ্দেগ্যে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ ১৬ টি বছর বিএনপির এই শীর্ষ নেতাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্যাতন করেছে। অচিরেই সাবেক মন্ত্রী বাবরের সকল মামলা প্রত্যাহার সহ নিঃশর্তে মুক্তি দিতে হবে। এসময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইফুল্লাহ আল মামুন,নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নায়েব আলী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,  লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক এস কে মিন্টু,  ছাত্রদল নেতা কাজি রিজভী আহমেদ,লোহাগড়া কলেজ ছাত্রদলের সদস্যসচিব হাবিবুর রহমান হৃদয় প্রমুখ। মানববন্ধন শেষে নেতা কর্মীরা লোহাগড়ায় প্রধান প্রধান সড়কে সাবেক মন্ত্রীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST