ঢাকাMonday , 19 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া বাজারে  তিন তলা মার্কেট নির্মাণে অনিয়মের পাহাড় তথ্য প্রদানে নয়ছয়।

দেশ চ্যানেল
August 19, 2024 10:50 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজারে একটি গুরুত্বপূর্ণ তিন তলা মার্কেট  নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ যোগসাজসে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জনমনে।

 

সূত্রে জানাগেছে, নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই বিভিন্ন অনিয়ম শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে ঠিকাদার দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌরসভা কর্মকর্তা জানান, “নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে কঠোরতা প্রয়োজন, তা মানা হয়নি। উপরন্তু, নির্ধারিত মাপ অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।”

 

লোহাগড়া পৌরসভার মেয়রের কাছে ভবন নির্মাণের বিষয়দি ও তথ্য  জানতে চাইলে তিনি সব এড়িয়ে বলেন সকল নির্মাণ কাজ নিয়ম মেনে হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।তাহলে তথ্যের কি প্রয়োজন।

 

পৌরবাসীর দাবী  দ্রুত তদন্তের মাধ্যমে সিডিউল মোতাবেক কাজ করার দাবি করেন। তাছাড়া এই দূর্নীতিবাজদের সুষ্ঠু বিচার দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতির ঘটনা আর না ঘটে। আমারা তাকিয়ে আছি  বর্তমান  প্রশাসন কী পদক্ষেপ নেন, তা এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST