জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর স্লুইচগেট এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত বেগম খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
২৮ ফেব্রুয়ারী শনিবার সেহেরির পর দুষ্কৃতকারীরা জয়পুর স্লুইচগেটের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রায়ত বেগম খালেদা জিয়ার টানানো ব্যানার টি ছিঁড়ে ফেলেছে কে বা কারা। স্থানীয়দের ধারনা আজ সেহেরি সময় শেষ হওয়ার পর এমন ঘটনা ঘটিয়েছে একটি কুচক্রী মহল। এমন ঘটনায় আমারা ক্ষোভ ও নিন্দা জানায়।যদি এমন হয় তাহলে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাবে। আমরা শান্তিতে বসবাস করতে চাই। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা উচিত বলে ধারনা করছেন সুশীল সমাজ। এনিয়ে এলাকায় বিএনপি সহ অংগসংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে লোহাগড়া পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম বলেন আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এমন কাজ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।
এবিষয়ে লোহাগড়া পৌরসভার যুবদলের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম রবি,যুগ্ম আহব্বায়ক সোহেল রানা লাক্সিম সহ অনেকে বলেন আমরা মিলে মিশে চলতে চেয়েছিলাম কিন্ত ফ্যাসিষ্ট আবার মাথাচাড়া দিচ্ছে। আমরা তা হতে দিবো না। এর দাঁতভাংগা জবাব দিবো।
লোহাগড়া উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন বলেন ঘটনা খুবই ন্যাক্কার জনক। প্রায়ত বেগম খালেদা জিয়া এদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, একটি বড় দলের চেয়ারপারসন ছিলেন। তার ব্যানার টি এমন ভাবে ছিড়ে ফেলা মানে দলকে অপমানিত করা। আমি ও আমার দল লোহাগড়া উপজেলা বিএনপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এমন কাজে যারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার জন্য লোহাগড়া থানা পুলিশকে অনুরোধ করছি।
এঘটনায় লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার বিশ্বাস বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সত্যতা যাচাই করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

