জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নে জাল দলিল দিয়ে নামজারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক বৃদ্ধ। ইউনিয়ন ভূমি কর্মকর্তার তৎপরতায় ফাঁস হলো জালিয়াতি। জালদলিলের মালিক মোঃ জাবের শেখ ওরফে টেরা জাবের, কুমড়ি,পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। দিঘলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম নামজারির কাগজপত্র যাচাইয়ের সময় জাল দলিল শনাক্ত করেন। এঘটনায় জালিয়াত জাবেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান এর কাছে সোপর্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান তার বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। উল্লেখ্য, এটিই প্রথম কোনো নায়েব জাল দলিলসহ জালিয়াতকে ধরে...
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নে জাল দলিল দিয়ে নামজারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক বৃদ্ধ। ইউনিয়ন ভূমি কর্মকর্তার তৎপরতায় ফাঁস হলো জালিয়াতি।
দিঘলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম নামজারির কাগজপত্র যাচাইয়ের সময় জাল দলিল শনাক্ত করেন। এঘটনায় জালিয়াত জাবেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান এর কাছে সোপর্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান তার বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
উল্লেখ্য, এটিই প্রথম কোনো নায়েব জাল দলিলসহ জালিয়াতকে ধরে প্রশাসনের হাতে তুলে দিলেন বলে এলাকায় আলোচনা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।