ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নাসিরউদ্দিন পাটোয়ারী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

দেশ চ্যানেল
August 3, 2026 10:04 am
Link Copied!

লোহাগড়া  প্রতিনিধি  নড়াইল

লোহাগড়ায় অবস্থিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমরা জুলাই যোদ্ধা নড়াইল শাখার আয়োজনে সোমবার (৩আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক গাজী জাকারিয়ার সভাপতিত্বে ও  সদস্যসচিব মোঃ সাগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা জুলাই যোদ্ধা নড়াইল শাখার যুগ্ম আহবায়ক মোঃ সজিব শেখ, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহআলম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা শ ম জামসেদ আলম, রন্জু বিশ্বাস, রেজাউল করীম মিন্টু, মোঃ নায়েব আলী, মোঃ ইমরুল হাসান, খান কোবাদ হোসেন, কাজী ইকবাল হোসেন, শাহিদ আলম শিপলু, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীকে নড়াইলে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST