ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখা ও মহাম্মদপুর থানা যৌথ অভিযানে ২৪ জন আসামি গ্রেফতার।

দেশ চ্যানেল
December 12, 2023 7:52 am
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

হত্যা মামলার প্রধান আসামী এবং মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) জন সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ২৪ জন আসামী গ্রেফতার।

মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) মাগুরা নেতৃত্বে একাধিক টিম গত১০ ডিসেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানার হত্যা মামলার প্রধান আসামী ১। শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২), পিতা-শক্তি নাথ সাহা , সাং-রাজপাট, থানা- মহম্মদপুর, জেলা -মাগুরাকে গ্রেফতার করা হয়।
সাজা ওয়ারেন্টভুক্ত দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী ১। রুবেল হোসেন, পিতা-আলতাফ হোসেন, সাং-ছান্দড়া এবং সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদন্ড ২। মোঃ খায়রুল ইসলাম, পিতা-মৃত আলাউদ্দিন মোল্যা, সাং-হরিশপুর (হুগলাডাঙ্গা পাড়া) সর্ব থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২১ জন আসামী মোট ২৪ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক ১১ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST