ঢাকাThursday , 7 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিয়ালকোলের গ্রিণ ল্যাব এন্ড হরমোন সেন্টারে লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষনা

দেশ চ্যানেল
March 7, 2024 4:58 am
Link Copied!

নজরুল ইসলাম:

সদর উপজেলার শিয়ালকোলের গ্রিণ ল্যাব এন্ড হরমোন সেন্টারের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল (৬মার্চ) বুধবার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়া দুইটি হাসপাতালকে বিভিন্ন অনিয়মে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। লিখিত দামের চাইতে বেশি দামে বিক্রী ও নানা অভিযোগে শহরের সেবা জেনারেল হাসপাতালকে ২০হাজার ও শিয়ালকোল আলেয়া জেনারেল হাসপাতালে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এমওসিএস মোঃ রিয়াজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST