নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের ন্যায়
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
অদ্য (১লা জানুয়ারী)২৪ তারিখ সোমবার সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
এ সময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদেন মধ্যে উৎফুল্ল ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে , শিক্ষার্থীরা বলেন, আমরা বছরের প্রথম দিনেই সরকার আমাদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন তাতে আমরা খুব খুশি ও আনন্দিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রসহ অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ প্রমূখ।
বিনামূল্যে বই দেয়ার জন্য অভিভাবকেরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

