এম এ হাই,সাঁথিয়া সংবাদদাতা: গ্রামের কিছু তরুনদের নিয়ে গড়ে তুলেছেন হাড়িয়াকাহন সেচ্ছাসোবক ফাউন্ডেশন। সাঁথিয়ার হাঁড়িয়াকাহন সেচ্ছাসোবক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুমনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে এ ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কিছু জন কল্যাণমূলক কাজ করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা, সেচ্ছায় গ্রামের মসজিদ এবং মসজিদের আঙ্গনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন তারা। গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিস্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে এ ফাউন্ডেশনের মাধ্যমে তারা এলাকার মানুষের সেবা করতে চান। গ্রামের মানুষের সহযোগিতাও চেয়েছেন তারা। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সহ-সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক...
এম এ হাই,সাঁথিয়া সংবাদদাতা:
গ্রামের কিছু তরুনদের নিয়ে গড়ে তুলেছেন হাড়িয়াকাহন সেচ্ছাসোবক ফাউন্ডেশন। সাঁথিয়ার হাঁড়িয়াকাহন সেচ্ছাসোবক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুমনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে এ ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কিছু জন কল্যাণমূলক কাজ করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা, সেচ্ছায় গ্রামের মসজিদ এবং মসজিদের আঙ্গনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন তারা। গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিস্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে এ ফাউন্ডেশনের মাধ্যমে তারা এলাকার মানুষের সেবা করতে চান। গ্রামের মানুষের সহযোগিতাও চেয়েছেন তারা। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সহ-সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গৌরীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আ: মালেক প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।